মাগুরায় করোনা মোকাবেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবক।

 প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৮:০৬ অপরাহ্ন   |   খুলনা


প্রতিবেদকঃ টিপু সুলতান বিজয় 


চলমান ভয়াবহ পরিস্থিতি বিশ্ববাসী দিশেহারা। করোনা মোকাবেলা উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে।তাই আমাদের দেশের মানুষকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা কারার জন্য প্রশাসনের পাশাপাশি একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের যার যার  জায়গা থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।


তাই তো মানবিক দায়িত্ব বোধ থেকে মাগুরার একদল  যুবক দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে,তাদের এলাকার মানুষের জন্য। তাদের এলাকার মানুষ এই ভাইরাস মুক্ত থাকুক। এজন্য তারা জনসচেতনতা তৈরি করতেছে। এই ভাইরাস সম্পর্কে মানুষে সঠিক ধারণা দিচ্ছে। 


তাদের এলাকা জীবাণু মুক্ত রাখার জন্য আজ সোমবার গোপালগ্রাম ইউনিয়ন সহ আশেপাশের ইউনিয়নে ওষুধ ছিটানো হয়েছে।সহযোগিতা  স্বেচ্ছাসেবক গোয়ালবাথান ব্লাড ডোনার্স  টিম। তাদের এই মহৎকর্মে উদ্যোগ নিয়েছে  গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান জনাব নাজমুল হাসান রাজিব। 


তাদের এই কার্যক্রম বিভিন্ন  এলাকায় চলবে তাই নিচে তাদের যোগাযোগ নাম্বার দেওয়া হল ০১৭৪১-৭৬৫৫৯৮।

প্রধান সমন্বয়ক - মতিন রহমান

সাংবাদিক ভাই।

করোনা ভাইরাস সতকর্তায় প্রচারণামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। 


প্রতিদিন চলছে তাদের প্রচারণা।

মানবতার সেবাই তাদের পথচলা।।

খুলনা এর আরও খবর: