বেনাপোল পোর্ট থানার অভিযান মোটরসাইকেল ও ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার-২।

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৯:১০ অপরাহ্ন   |   খুলনা



মনা,বেনাপোল,যশোর,প্রতিনিধি: 

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান ১১বোতল ভারতীয় ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ ঝাউদিয়া গ্রামের মৃত শহীদ ইসলামের ছেলে মোঃ ইউসুফ আলী(২৩) ও বাদিয়াতুল গ্রামের বাবলুর রহমানের ছেলে সাইদুর রহমান শাওন(২২) নামে দুই মাদক বহনকারীকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ৷


বৃহস্পতিবার(২ এপ্রিল) দুপুর ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে  এসআই মাসুম বিল্লাহ ও এএসআই শাহিন ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা কৃষ্ণপুর পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেলে অভিনব কায়দায় রাখা ১১ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে৷


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান গ্রেফতার আসামিসহ মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ।

খুলনা এর আরও খবর: