শার্শা ছাত্রলীগ ও কাউন্সিলর তুহিনের সহধর্মিনীর উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে ত্রান বিতরন।

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৪:৪০ অপরাহ্ন   |   খুলনা



APRIL 4, 2020

মনা,বেনাপোল,যশোর, প্রতিনিধিঃ

মহামারী করোনা ভাইরাস এর দুর্যোগকালীন দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে শার্শা উপজেলার গণমানুষের নেতা বারবার নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিনের নির্দেশে শার্শা উপজেলা ছাত্রলীগ ও নিখোঁজ কাউন্সিলর তারিকুল ইসলাম তুহিন এর সহধর্মীনি সালমার উদ্যোগে ২শ কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


শুক্রবার রাতে শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামসহ বিভিন্ন এলাকায় ২০০টি দুস্থ ও অসহায়, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাউল, ডাউল এবং আলু, তেল,সাবান, পেঁয়াজ, ঝাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।


এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, কাউন্সিলর তুহিনের সহধর্মিনী সালমা আলম, উপজেলা ছাত্রলীগের সদস্য আরিফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আওয়াল হোসেন, যুবলীগ নেতা এরশাদ, ছাত্রলীগ নেতা ইমরান খান রাজ, রাজু, ফাহাদ, ইমন, জিসান,মিরাজ,শাহিন, সাজিন ও প্রমুখ।


শাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল বলেন বলেন, ,মহামারী করোনা ভাইরাস এর দুর্যোগকালীন দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে বার বার নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিন এর নির্দেশে ও নিখোঁজ হওয়া ভবারবেড় ওয়ার্ডের কাউন্সিলর তারিকুল ইসলাম তুহিন এর সহধর্মিনী সালমা আলমের সার্বিক সহযোগিতায় আমরা উপজেলা ছাত্রলীগে নিজেদের অর্থে কর্মহীন,দূস্থ-অসহায় ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করি।


তিনি দেশের এই সংকটময় মুহূর্তে সমাজের সকল বিত্তবান মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।


খাদ্য সামগ্রী বিতরণের সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেন।

খুলনা এর আরও খবর: