হোম কোয়ারেন্টাইন এর জন্য বেনাপোল পৌর বিয়েবাড়ী নির্ধারন,
মনা,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত সকল পাসপোর্ট যাত্রীদেরকে হোম কোয়ারেন্টাইন এ রাখার সব ব্যবস্থা সম্পন্ন করেছেন সরকার। বাইরের দেশগুলোর মত আমাদের দেশেও দিন দিন করোনা ভাইরাস মহামারী আকারে ধারন করায় সরকার সীমান্ত এলাকায় নিকটস্থ থানা কিংবা উপজেলায় পড়ে থাকা কমিউনিটি সেন্টার গুলো কাজে লাগাতে চান।
আজ সোমবার(৬ই এপ্রিল) অন্যান্য উপজেলার মত শার্শা উপজেলাতেও সরকারের একটি জরুরী বার্তা শার্শা প্রশাসন দপ্তরে এসে পৌছেছে। বিষয়টির সত্যতা জানালেন শার্শা উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) মো: খোরশেদ আলম চৌধুরী। তিনি আমাদেরকে জানিয়েছেন, ভারত থেকে যে সকল পাসপোর্টযাত্রী বাংলাদেশে প্রবেশ করবেন তাদের স্বাস্থ্য ঝুকি এড়াতে হোমকোয়ারেন্টাইনে রেখে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে,তারপর তাদেরকে বাড়ী পাঠানো হবে। কেননা,সরকার লক্ষ্য করছেন,বিদেশ থেকে যারা বাড়ী ফিরছেন তারা কেউই স্বাস্থ্য বিশেষজ্ঞ কিংবা চিকিৎসকদের পরামর্শ মানছেন না,নির্ধারন করা নির্দিষ্ট সময় অর্থাৎ ১৪ দিন বাড়ী অবস্থানের কথা বলা হলেও কারনে অকারনে তারা বাড়ীর বাহির হচ্ছেন। সে কারনে স্বাস্থ্য ঝুকি থেকেই যাচ্ছে। সেজন্য দেশের স্বাস্থ্য বিভাগের পরামর্শ মোতাবেক এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তিনি আজ সকালে সরকারি নির্দেশনা পেয়ে বেনাপোল পৌরবিয়ে বাড়ী প্রাঙ্গনে পুলিশ এবং অন্যান্য প্রতিরক্ষা বাহিনী নিয়ে সেখানে অবস্থান করার সময় এ কথা গুলো বলেন।
