ঝিকরগাছা উপজেলায় কর্মহীন, গরিব-দুঃখীর মাঝে ২৬০০শত পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
দেশে করোনা পরিস্থিতিতে বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ত্রাণসামগ্রী ঝিকরগাছা উপজেলার সকল ইউনিয়নের ২৬০০শত কর্মহীন, গরীব ও দুঃখী মানুষের মাঝে বিতরণ উদ্বোধন করলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিনের।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন
ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হাবিব শিপলু, অত্র ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বার, সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার ,ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ ও মহল্লাদার। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাউল, ডাল, পিঁয়াজ, তেল ও আলু।
