সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার বিতারন করেন ঝিনাইদহ পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান পিপিএম।

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০২:৫৭ অপরাহ্ন   |   খুলনা


খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদাহ জেলা প্রতিনিধি ঃ


প্রতিদিন জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিম্নআয়ের মানুষের মাঝে খাবার পৌছে দেওয়ার জন্য ছুটে চলেছেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম। এছাড়া শহর গ্রাম-গঞ্জের মানুষের ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন তিনি। করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করছেন ।

০৭/০৪/২০২০ তারিখ ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার  ও কাশিপুর বেদে পল্লীর মানুষের নিকট খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ নিয়ে হাজির হন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম । তিনি সবাইকে নিরাপদ দুরত্বে দাঁড় করিয়ে তাদের হাতে প্যাকেট ভর্তি খাবার তুলে দেন । শৃঙ্খলার সাথে খাবার বিতরণ করেন । তাদেরকে তিনি ঘরে থাকার পরামর্শ দেন ।

অন্যদিকে অনেক খাবার বিতরণ করছেন সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না । যা অত্যন্ত দুঃখজনক । পুলিশের কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত বলে অনেকেই মনে করেন ।

খুলনা এর আরও খবর: