ঝিনাইদহের কর্মহীন খেটে খাওয়া অসহায় পরিবার পাশে দাড়ালেন RAB-৬ এর কোম্পানি কমান্ডার মাসুদ আলম।

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০২:৫৯ অপরাহ্ন   |   খুলনা


খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি। 

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানে ঝিনাইদহের সিপিসি 2-RAB-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে দশটার সময় শহরের এক নম্বর পানির ট্যাংক এলাকায় করোনার প্রভাবে বিপাকে পড়া কর্মহীন ওই এলাকার ৫০ জন খেটে খাওয়া পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, RAB-৬ এর এএসপি মিরাজ হোসেনসহ নেতৃবৃন্দ। সামাজিক দুরত্ব বজায় রেখে মাসুদ আলম তাদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

খুলনা এর আরও খবর: