ঝিনাইদহ জেলা পুলিশের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে রাস্তায় মহড়া।
খোন্দকার আব্দুল্লাহ বাশার,ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশ কোমর বেধে রাস্তায় নেমেছে। ঝিনাইদহের সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নেতৃত্বে আজ বুধবার সকাল ১১ টার দিকে জেলা পুলিশের একটি চৌকস দল ঝিনাইদহ শহরে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যোগ্য, চৌকস ও পরিশ্রমী পুলিশ সুপার নিজে পায়ে হেটে হেটে তাঁর বাহিনীর সাথে শহরের পোস্ট অফিস মোড়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, পার্ক পাড়া সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় ঘুরে ঘুরে মানুষের মাঝে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা মূলক পরামর্শ দেন এবং এই দুঃসময়ে সকলকে ঘরে থাকার নির্দেশনা প্রদান করেন। এ-সময় তাঁর সাথে ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ মিলু মিয়া বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান সহ ঝিনাইদহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ঝিনাইদহে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
