ঝিনাইদহের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মিজানুর রহমান মাসুম ২ হাজার ৫০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান।

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১০:৩০ অপরাহ্ন   |   খুলনা


 খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিইনাদহ জেলা প্রতিনিধি। 


আজ ৮ এপ্রিল   বুধবার সকাল ১০ টায় ঝিনাইদহের  প্রথম শ্রেনীর ঠিকাদার ও বিশিষ্ট ব্যাবসায়ী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি, মোঃ মিজানুর রহমান মাসুম তার নিজ গ্রাম পৌর এলাকার ভুটিয়ার গাতী নুর আলী মাদ্রাসা ও এতিমখানা প্রাংগনে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ২ হাজার ৫০ জনের নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। সে সময় উপস্থিত থেকে খাদ্য বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন, ঝিনাইদহের সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপি এম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ মিলু মিয়া বিশ্বাস, সদর থানার ওসি মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান সহ ঝিনাইদহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃ বৃন্দ। সামাজিক দূরত্ব বজায় রেখে ২ হাজার ৫০ হত দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরন করা হয়েছে। ঠিকাদার মিজানুর রহমান মাসুম এর এ খাদ্য সহায়তা পেয়ে অভাবী মানুষ গুলোর মুখ হাসি ফুটে ওঠেছে বলে এলাকা বাসী জানিয়েছে ।

খুলনা এর আরও খবর: