আইইবি খুলনা কেন্দ্রের পক্ষ থেকে একশত কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১১:৩১ অপরাহ্ন   |   খুলনা



খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন, বাংলাদেশ (আই ইবি) খুলনা কেন্দ্রের পক্ষ হতে করনা ভাইরাসের কারণে এই সংকটকালীন সময় সময় দরিদ্র ও কর্মহীন প্রায় একশত পরিবারের মাঝে মৌলিক চাহিদার অংশ হিসাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় অত্র কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন একজন দরিদ্র ব্যক্তির হাতে ত্রাণের  ব্যাগ হস্তান্তর করে সেবামূলক কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরে তালিকাভুক্ত পরিবার সমূহের গৃহে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে এই সেবাধর্মী কর্মসূচী বাস্তবায়ন করা হয়। আইইবির পক্ষ থেকে এ সময়  অত্র কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রফেসর ড,  প্রকৌশলী সোবাহান মিয়া, নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল্লাহ পিইনজ, নবনির্বাচিত সম্মানী সম্পাদক প্রকৌশলী হোসাইন মোহাম্মদ এরশাদ, কাউন্সিলর সদস্য প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হাসান, ও প্রকৌশলী মোঃ আবু জাফর সিদ্দিক উপস্থিত ছিলেন।উপস্থিত প্রকৌশলী বৃন্দ বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আহবানে অনুপ্রাণিত হয়ে অন্যান্য প্রতিষ্ঠান নেয় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি নেতৃবৃন্দ সকলকে নিজ নিজ গৃহে অবস্থান করে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য অনুরোধ করেন।

খুলনা এর আরও খবর: