দৌলতপুরে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে যৌথ টহল।
কুষ্টিয়া প্রতিনিধি ঃ
করোনা ভাইরাস রোধকল্পে সরকারী নির্দেশ যথাযথ ভাবে পালন করা সহ সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ ও বাজার ঘাটে চলাচল নিয়ন্ত্রণে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার তারাগুনিয়া, জয়রামপুর,কল্যাণপুর ও আল্লারদর্গা বাজার, দৌলতপুর থানা বাজার, বড়গাংদিয়া, খলিশাকুন্ডি সহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী টহল জোরদার করেছে। সামাজিক দুরত্ব নিশ্চিত করা সহ প্রয়োজন ব্যাতীত কাউকে চলাচল করতে বা বাজারে অবস্থান করতে দেয়া হয়নি। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, স্থানীয় সরকার বিভাগ কুষ্টিয়ার উপ-পরিচালক মৃনাল কান্তি। উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভুমি) আজগর আলী, সেনা বাহিনীর টহল দল, দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
