করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দুস্থদের মধ্যে অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৫:৪৪ অপরাহ্ন   |   খুলনা


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দুঃস্থদের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ৯ ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে কুয়েট ও আশেপাশের ৭৮ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর কাজী সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী সহ-সাধারণ সম্পাদক সম্পাদক মোঃ রুবেল শেখ ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক মনোজ কুমার মজুমদার, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ আহসান হাবিব এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে রেজিস্টার জি এম শহিদুল আলম ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্রকল্যান) ড. ইসমাইল সাইফুল্লাহ প্রমুখ।

খুলনা এর আরও খবর: