ঝিইনাদহ মহেশপুর অহিদুল পরিবারকে সাবেক এমপি পুত্র রণির মাধ্যমে অর্থ প্রদান ,তারেক রহমানের।

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ১১:১৭ অপরাহ্ন   |   খুলনা


খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিইনাদহ জেলা প্রতিনিধি। 

গত ২ দিন পূর্বে ৪সন্তান মা ও স্ত্রী কে  দুইদিন খাবার মুখে তুলে দিতে  না পারায় মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামের ৪সন্ত্রানের জনক ভ্যান চালক ওহিদুল ইসলাম (৩৫)গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ খবর মুহুর্তে সংবাদপত্র ও ফেসবুকে র  মাধ্যমে লন্ডনে অবস্থান রত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেখারপর তিনি আর্থিক ও খাদ্য সহযোগিতা সাবেক এমপি শহিদুল ইসলাম মাষ্টারের পুত্র রণি ও অন্যান্য নেতৃবৃন্দের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করেন।


 আজ বৃহস্পতিবার সকাল ৯টার সময় তারেক রহমানের  পক্ষে  নগদ  টাকা, চাল, ডাউল সহ বিভিন্ন সামগ্রী মহেশপুর উপজেলা বিএনপির   সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান রনি ওই পরিবারের সদস্যদের হাতে পৌছে দেন ।

আত্মহত্যকারী ওহিদুলের ২ মেয়ে ওহিদা  (১৩) নাহিদা (১১) ছেলে স্বাধীন (৬) শাহিন (৪) তার মা ও স্ত্রী রয়েছে। 

 মহেশপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান রনি বলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আপনার সন্তানদের লেখাপড়া ও ভরণ পোষনের দায়িত্ব নিয়েছেন।

খুলনা এর আরও খবর: