ঝিকরগাছার বাঁকড়ায় বড় খলসী স্বেচ্ছায় খাদ্য বিতরন করলেন মেম্বার শরিফ।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বড় খলসি গ্রামের অত্র ওয়ার্ডের মেম্বার মোঃ শরিফুল ইসলাম (শরিফ) নিজস্ব অর্থায়নে গ্রামের করোনা ভাইরাসের কারনে গৃহ বন্দী গরীব,অসহায়, দীনমজুরের মাঝে ছোট খলসী,চাড়াল পোতা,বড় খলসী বাসীর মাঝে চাউল,ডাউল,তৈল,লবন,সাবান দিয়ে গতকাল (০৮-০৪-২০২০ইং) তারিখ বুধবার সকালে প্রায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য বিতরন করেন।
উল্লেখ্য মেম্বারের মায়ের হাত দ্বারা অধিকাংশ খাদ্য বিতরন করেন। বিতরনের সময় মোঃ নিছার আলী। চেয়ারম্যান,১১ নং বাঁকড়া ইউনিয়ন পরিষদ।
শেখ শাহিনুর রহমান,
ইনচার্জ বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্র। মোঃ ইয়াকুব আলী,সাবেক ইউপি সদস্য, মোঃ মোশারেফ হোসেন, আওয়ামীলিগ ওয়ার্ড সেক্রেটারী। মোঃ বাবলুর রহমান ও মিঠু সহ এলাকার গুনীজনেরা উপস্থিত ছিলেন।
