দেশের এই সংকটময় মুহূর্তে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান :শেখ আফিল উদ্দিন এমপির।

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০১:২১ পূর্বাহ্ন   |   খুলনা


মনা,বেনাপোল,যশোর,প্রতিনিধিঃ

মহামারী করোনা ভাইরাস এর দুর্যোগকালীন দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শার্শা উপজেলার গণমানুষের নেতা বারবার নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিনের উপস্থিতিতে শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার দূর্গাপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে সম্পূর্ণ নিজেদের অর্থায়নে ৪৭৫ কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


বৃহস্প্রতিবার বিকালে শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন ২ নং দূর্গাপুর গ্রামের বিভিন্ন এলাকায় ৪৭৫টি দুস্থ ও অসহায়, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাউল, ডাউল এবং আলু, তেল,সাবান, পেঁয়াজ, ঝাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগসহ নেতাকর্মীরা।


এসময় যশোর-১, শার্শা আসনের এমপি আফিল উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ,মহামারী করোনা ভাইরাস এর দুর্যোগকালীন দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে সার্বিক সহযোগিতায় আমরা নিজেদের অর্থে কর্মহীন,দূস্থ-অসহায় ৪৭৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করি। তিনি দেশের এই সংকটময় মুহূর্তে সমাজের সকল বিত্তবান মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।


তিনি আরও বলেন ,এদের মানুষ আজ মহাসংকটে, তাই আমরা ক্ষুদ্র প্রয়াসে ছিন্নমূল কর্মহীন অসহায় মানুষদের জন্য কিছু করার চেষ্টা করেছি। সবার প্রতি বিনীত অনুরোধ এই মহাসংকটে আপনারাও মানুষের পাশে দাঁড়ান। যতদিন পর্যন্ত করোনা দুর্যোগ শেষ না হবে ততদিন পর্যন্ত দরিদ্র মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আমরা সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে এ সেবা দিয়ে যাচ্ছি এবং তা অব্যাহত থাকবেন বলে জানান তিনি। ।


অনেক দিন-মজুর খাদ্য সামগ্রী হাতে পেয়ে আনন্দে আত্যহারা হয়ে কেঁদে ফেলেছেন। তেমনি এক বৃদ্ধা হালিমা খাতুন রহমান তিনি বলেন আমরা যারা দিন-মজুর কাজ কর্ম করে খাই তাদেরকে এই মুহুর্তে সাহায্য করা বড়লোকদের দায়িত্ব।এমপি সাহেবের মতো এইভাবে আমরা যদি সকলের কাছ থেকে সাহায্য পাই তাহলে না খেয়ে আরা মরব না। আমরা আজ এমপি সাহেব ও এই গ্রামের নেতাকর্মীদের জন্য দোয়া করি মহান আল্লাহর কাছে। আল্লাহ যেন, তাদের এই মহৎ উদ্যেগকে কবুল করেন।


খাদ্য সামগ্রী বিতরণের সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেন।


এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,শার্শা উপজেলার যুগ্ন সাধারন সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান অহিদ, যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন,এমপির পি ত্র মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও রেখা ফাউন্ডেশনের পরিচালনাকারী আশরাফুল আলম উজ্জল, সাবেক ছাত্রলীগ নেতা আলী ইমরান, উপজেলা ছাত্রলীগের সদস্য আরিফ হোসেন রুবেল ,পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ।

খুলনা এর আরও খবর: