শিক্ষা সহায়ক স্বপ্নপূরণের উদ্যোগে দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১২:১২ পূর্বাহ্ন   |   খুলনা


 খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

নোবেল করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘোষিত ঘরে থাকুন নিরাপদে থাকুন সামাজিক দূরত্ব বজায় রাখতে সংকটকালীন সময়ে দরিদ্র ও পরিবারের মৌলিক চাহিদার অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সাহায্য প্রদানে এগিয়ে এসেছে সমাজের দরিদ্র ও অসহায় ঝরেপড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন শিক্ষা সহায়ক স্বপ্নপূরণ গতকাল বেলা ১১ টায় ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা সহায়ক স্বপ্নপূরণ সংগঠনের আহ্বায়ক (কুয়েট)সিভিল বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি সকলের উদ্দেশ্যে বলেন নিজেদের পরিবার পরিবারের জন্য হলেও নিজ গৃহে অবস্থান করুন, জরুরী প্রয়োজনে বাইরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য আহ্বান জানিয়েছেন। স্বচ্ছল ও বিত্তবানদের এসময়ে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানান। তালিকাভুক্ত ১৭০ টি পরিবারের প্রতিটি গৃহে চাল, আলু, ডাল, পিয়াজ, তেল, সাবান সহ খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। উক্ত প্রোগ্রাম সফল ও সাফল্য মন্ডিত করতে সার্বিক সহযোগিতা করেন, কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর পল্লব কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাসিব, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড.মোঃ জহির উদ্দিন, বিভাগীয় প্রধান, সিএসই বিভাগ প্রফেসর ড.পিন্টু চন্দ্র শীল, ড.এম এ রশীদ হলের প্রভোস্ট প্রফেসর ড.সজল কুমার অধিকারি, আবু হেনা মোস্তফা কামাল মুকুল, পরিচালক( ছাত্র ছাত্রকল্যাণ) ডঃ ইসমাইল সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ার অনিমেষ রয়, ইঞ্জিনিয়ার সানজিদা খায়ের, পি এস-২ ভাইস চ্যান্সেলর এফএম সাইফুল্লাহ, সহকারী রেজিস্ট্রার দেবাশীষ মন্ডল উজ্জল, সংগঠনের সদস্য সচিব ও উদ্যোক্তা সোনালী বিনতে শরীফ, (কুয়েটের) সহকারী পরিচালক ফিজিক্যাল মোহাম্মদ হেলাল ফকির, সহকারি কম্পট্রোলার রণজিৎ রায়, সেকশন অফিসার গ্রেড ১  শেখ ওমর ফারুক, শেখ সাদী, স্কুলের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা, মোঃ শফি উদ্দিন শফি, শেখ আমিনুল ইসলাম, তৈবুর রহমান রাকিব, সালমা, সুলতানা মেরী আহমেদ, শাহেদ, সীমা, সুব্রত, মীর রফিকুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, এস এম শামসুজ্জোহা সুমন, এম এম কাওসার আহমেদ, পারভেজ আলম, সাইফুল ইসলাম, মান্নান বেপারী, আব্দুল কাদের, কাউসার মিয়া সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দf।

খুলনা এর আরও খবর: