ঝিনাইদহ মহেশপুর ৫৮ বজিপি করোনা ভাইরাসের সর্তকতা অবলম্বন
খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
মহেশপুর উপজেলার সীমান্তবর্তী স্বরুপপুর বাজার, শ্যামকুড় বাজার, কাজিরবেড় বাজার, যাদবপুর ইউনিয়ন এর দত্তনগর বাজার, স্বরূপ পুর বাজার, গুড়দাহ বাজার, লড়াই ঘাট বাজার, সরিষা ঘাটা বাজার, খোশালপুর মোড়, বাঘাডাঙ্গা বাজার, কাঞ্চনপুর বাজার, নেপা বাজার,বাকোসপোতা মোড়, জিন্নাহনগর বাজার, রায়পুর বাজার, কাজিরবেড় মোড়, সামন্তা বাজার, পাকরাইল মোড়, ভৈরবা বাজার, যাদবপুর বাজার, গোপালপুর মোড়, পুড়াপাড়া বাজার, লেবুতলা বাজার, জলুলি বাজার, মাঠিলা বাজার, লেবুতলা বাজার, গোপালপুর মোগ, সহ গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এ সমস্ত অঞ্চলে মহেশপুর ৫৮ বিজিবি করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে, মাইকিং, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সীমান্ত এলাকার আইন শৃঙ্খলা রক্ষা কাজে ব্যাপক ভূমিকা রাখছে। ইতিমধ্যেই মহেশপুর ৫৮ বিজিবি C.O লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান এর নেতৃত্বে সীমান্ত এলাকায় বিজিবি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। লক্ষ্য করা যাচ্ছে, টহল যাওয়ার সাথে সাথে বাজার গুলো ফাঁকা হচ্ছে, মানুষ গুলো দিক-বিদিক ছোটাছুটি করছে। এভাবে চলতে থাকলে বড় রকমের দুর্ঘটনা সম্মুখীন হবে সীমান্ত এলাকার মানুষ গুলো। ইতিমধ্যেই মহেশপুর পৌরসভার মেয়র জনাব, আব্দুর রশিদ খান, পৌর এলাকার সব শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে সচেতনতা সৃষ্টি করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। মহেশপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে কাজ করে চলেছেন। উপজেলা চেয়ারম্যান জনাব, ময়জুদ্দিন হামিদ, সাধ্যমত জোর চেষ্টা চালাচ্ছেন। মহেশপুর ও কোটচাঁদপুর মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, দুই আসনের গণমানুষকে সঙ্গে নিয়ে খাবার বিতরণ অব্যাহত রেখেছেন। বৃহত্তর সীমান্তবর্তী মহেশপুর উপজেলাকে করোনা মুক্ত রাখতে সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে ব্যাপক কর্মসুচি গ্রহণ করে কাজ করে যাচ্ছেন। ঝিনাইদহ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব হাসানুজ্জামান পিপিএম, রাতের অন্ধকারে দুঃখী মানুষের পাশে খাবার নিয়ে হাজির হচ্ছেন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুজন সরকার সকাল থেকে গভীর রাত অবধি আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যাস্ত সময় পার করছেন। ঠিক সেই মুহুর্তে জনদরদি জননেতা মহেশপুর ও কোটচাঁদপুর জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল সীমান্তবর্তী এলাকার মানুষদের করোনা মুক্ত রাখতে বিজিবির কর্মকাণ্ড আরো বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন। মহেশপুর উপজেলার সব শ্রেণী-পেশার মানুষের একটি মাত্র দাবি ৫৮ বিজিবি C.O লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান, সীমান্ত এলাকার অবুঝ মানুষ গুলোর নিরাপত্তার স্বার্থে আরো কঠোর হস্তে করোনা ভাইরাস মোকাবেলায় মহেশপুর এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় জরুরিভাবে কাজ করবে এই প্রত্যাশা মহেশপুর উপজেলার সব শ্রেণী-পেশার গণ মানুষের জোর দাবি উঠেছে।।।।
