ঝিনাইদহ তামাক সেন্টার(ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিঃ)এর খুঁটির জোর কোথায়।

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১০:৫০ অপরাহ্ন   |   খুলনা


খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি। 


ঝিনাইদহ তামাক সেন্টার (ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিঃ) এর খুটির জোর কোথায় জানতে চাই সাধারণ জনগন। বিশ্বের সব দেশের মতো বাংলাদেশের মানুষও প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে ব্যাপকভাবে আতঙ্কিত। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তে সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজসহ সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে সারাবিশ্বের বিভিন্ন স্থানের ন্যায় বাংলাদেশে লক ডাউন শুরু করেছে সরকার। কিন্তু সরকারের এসকল নিষেজ্ঞাকে তোয়াক্কা না করে  ঝিনাইদহ তামাক সেন্টার (ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি) হর হামেশায় কাজ করে যাচ্ছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের তামাক সেন্টার অফিসে প্রতিদিনের ন্যায় জটলা বেধে কাজ করছে শ্রমিকরা। সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিসট্যান্সিং সেটা আবার কি? হাতে নেই গ্লোপস, মুখে মাস্ক স্বাভাবিক নিয়মেই চলছে সকল কাজ। সরজমিনের চিত্র ধারণ করায় সাংবাদিকের উরপ ক্ষিপ্ত হয় অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং বলে, ডিসি এসপি ঠাপানোর সময় নেয়। উপর থেকে অফিস চালানোর অডার পেয়েছি পারলে যা পারিছ কর গিয়ে । এসময়  সাংবাদিকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে এবং সকল তথ্য বিনষ্ট করে দেয়। ঘনটাটি সত্যতা স্বীকার করে ঝিনাইদহ তামাক সেন্টার (ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি)র এরিয়া ম্যানেজার মিশুর বলেন, ঘটে যাওয়া বিষয়ে আমি দুঃখিত। তবে অফিস চালানো অডার আছে আমাদের। নাম প্রকাশে অনিচ্ছুক অকেই জানান, তামাক সেন্টারের উপরে ফিট ফাট ভিতরে সদর ঘাট- সব কাজ ভিতরে হয় তাই গেটে এখন পাহারা জোরদার করছে কেউ এলেই তারা গিয়ে শর্তক করে দেয়। তাছাড়া এখানে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ট্রাক, কাভার ভ্যান, আলমসাধুসহ অনেক গাড়ি ভিতরে যায় ড্রাইভার হেলপার শ্রামিক দিয়ে একেকার হয়ে থাকে সবসময়।

খুলনা এর আরও খবর: