খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা প্রশাসক মহোদয় সোনালী ও এ্যাজাক্স জুট মিলের শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলাম ঃ
নোভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া সোনালী ও এ্যাজাক্স জুট মিলের শ্রমজীবী শ্রমিক পরিবারের মাঝে মৌলিক চাহিদার অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ সকাল ১১টায় সোনালি জুট মিলের প্রধান ফটকের সামনে ত্রাণ বিতরণ করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক, নূরে তাসসিন উর্মি, উপ-মহাপরিদর্শক( কল কারখানা) আরিফুল ইসলাম, খুলনা( শ্রম দপ্তরের) পরিচালক মিজানুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, দৌলতপুর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহফুজা শাহাবুদ্দিন, কেসিসি ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, সেলিম রেজা, শাহজাহান হাওলাদার মোস্তাফিজুর রহমান মানিক, কামাল মুন্সি, খানজাহান আলী অন্তর্গত সকল ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
