বেনাপোল চেকপোষ্ট এর ১৮১ কুলি-শ্রমিকের মধ্যে চাল-ডাল বিতরন করলেন সাংসদ আফিল উদ্দিন।

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৮:০৮ অপরাহ্ন   |   খুলনা


মনা,বেনাপোল,যশোর,প্রতিনিধিঃ গত ২৬শে

মার্চ-২০২০ইং তারিখ থেকে পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে পণ্য আদান-প্রদান সহ পাসপোর্ট যাত্রীদের আনাগোনা বন্ধ থাকায় চেকপোষ্টে কর্মরত কুলি-শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। তারা পরিবার-পরিজন নিয়ে দু:খে-কষ্টে দিন কাটাচ্ছেন। প্রয়োজন সাহায্যের। বিষয়টি অনুধাবন করে ৮৫,যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন তার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

রবিবার(১২ এপ্রিল) সকালে চেকপোষ্টে কর্মরত প্রায় ১৮১ জন কুলি-শ্রমিকের মধ্যে এমপি আফিল উদ্দিনের পক্ষে খাদ্য সামগ্রী গুলো তুলে দেন শার্শা উপজেলার চেয়ারম্যান-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা সাধারন সম্পাদক-আলহাজ্ব নুরুজ্জামান,যুগ্ম-সাধারন সম্পাদক ও যশোর জেলা পরিষদ সদস্য-অধ্যক্ষ ইব্রাহীম খলিল, এমপি'র  পিএ-আসাদুজ্জামান আসাদ,বেনাপোল পৌর আ'লীগ ভারপ্রাপ্ত সভাপতি- আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক-আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য-অহিদুজ্জামান অহিদ,যুবলীগ সাধারন সম্পাদক ও শার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মো:সোহরাব হোসেন, পৌর আ'লীগ সাংগঠনিক সম্পাদক-মনিরুজ্জামান ঘেনা, পৌর যুবলীগ যুগ্ম-আহবায়ক-জসিম উদ্দিন,পৌর ৯নং ওয়ার্ড আ'লীগ সভাপতি-আব্দুল হামিদ, পৌর ছাত্রলীগ সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক-কামাল হোসেন। পৌর সাংগঠনিক সম্পাদক-আরিফ হোসেন রুবেল, ৯নং ওয়ার্ড আ'লীগ সাবেক ছাত্রলীগ নেতা-জামাল খান ও শামীম আহম্মেদ। প্রতিজন কুলি-শ্রমিকের মধ্যে ১০ কেজি চাল,২কেজি-আলু ও ১কেজি ডাল বিতরন করা হয়।

খুলনা এর আরও খবর: