টিফিনের জমানো টাকা দিয়ে ৪০ পরিবারের পাশে শিক্ষার্থীরা।

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০১:৪১ পূর্বাহ্ন   |   খুলনা


মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই স্লোগানকে সামনে রেখে করোন দুর্যোগে অসহায়দের পাশে দাড়িয়েছে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী। দশম শ্রেণির এই শিক্ষার্থীরা তাদের টিফিনের জমানো টাকা দিয়ে রবিবার সকালে ৪০ টি পরিবারের মাঝে চার কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু ও একটি সাবান বিতরণ করেন। কর্মহীন, দরিদ্র মানুষদের বাড়িতে গোপনে পৌঁছে দেন তারা।



দশম শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঐতিহ্যবাহী বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। তিনি বলেন, এই বিপদের দিনে বাচ্চাদের এই মহৎ কাজ সবার কাছে অনুপ্রেরণার হবে। তাদের দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে। আমি দোয়া করি ওরা এমন মহৎ মানুষ হয়েই সমাজে বেড়ে উঠুক। এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।

বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহমদ লিটন বলেন, আমি ওদের কর্মকান্ডে খুবই খুশি হয়েছি। ওরাই আমাদের আগামীর কান্ডারি হবে। এমন মহৎ হৃদয় নিয়ে বেড়ে উঠুক ওরা।

খুলনা এর আরও খবর: