শার্শায় সরকারী আদেশ অমান্য ভূমি ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরীর জরিমানা আদায়।

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৪:৩১ পূর্বাহ্ন   |   খুলনা


মনা বেনাপোল (যশোর) প্রতিনিধি: 


শার্শায় সরকারি আদেশ অমান্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ১’শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।


রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শার্শা উপজেলার কালিয়ানী ,বারোপোতা, শিকড়ী বটতলা, বালুন্ডা ,জামতলা, রামপুর , চটকাপোতা ধলদাহ অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।


এসময় শার্শা কালিয়ানীর সাহেব আলীকে ১ হাজার টাকা, চটকাপোতার রফিকুল ইসলামকে ৫ শত টাকা, রামপুর রাসেল মোড়লকে ৫ শত টাকা, বালুন্ডার আলিবুদ্দীনকে ১ হাজার টাকা, বেনাপোলের শিকড়ীর আঃ ছালামকে ১ শত টাকা ও ছোট আঁচড়ার আঃ আলিমকে ১ হাজার টাকা সহ ৬ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়।


খোরশেদ আলম চৌধুরী বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করে জনসমাগম করে দোকানপাট খোলা রেখে বেচা-কেনা করার দায়ে অকারণে রাস্তায় ঘোরাফেরা করায় তাদেরকে এ জরিমানা করা হয়েছে।


অভিযানের সময় তিনি সকলকে সরকারি বিধি নিষেধ মেনে চলার ও সচেতন হওয়ার আহ্বান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খুলনা এর আরও খবর: