শিরোমনি দিশারী ক্লাবের পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় আলোচনা সভা।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
করোনাভাইরাস মোকাবেলায় আজ সোমবার সকাল ১১ টার সময় খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় হল প্রাঙ্গণে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরনের জন্য এবং জনগণকে সচেতন করার জন্য দিশারী ক্লাবের পক্ষ থেকে এক জরুরি আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগ লীগের সভাপতি আবিদ হোসেন, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দিশারী ক্লাবের সভাপতি আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হীরক কাজী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা কাওছার হোসেন, কাজী হুমায়ুন কবির, মিয়া এখলাসউদ্দিন, খন্দকার শহিদুর রহমান, কাজী গিয়াস উদ্দিন, কাজী হুমায়ুন, এনামুল হক লিটন, সাংবাদিক মিয়া বদরুল আলম, মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক শেখ আসলাম হোসেন, এস এম নাসির উদ্দিন, এম ফজলুল হক, মোহাম্মদ জামিল (ল্যান্ড সার্ভেয়ার), ইউপি সদস্য আব্দুস সালাম আরো উপস্থিত ছিলেন দিশারী ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ আলোচকগণ আলোচনায় সরকারের গৃহীত সামগ্রী ভিজিএফ কার্ড এবং ১০ টাকা কেজি দরে চাউল দুস্থ ও অসহায় ভ্যানচালক, রিকশাচালক চা, বিক্রেতা, দিনমজুর, অসহায় দুর্বল ও খেটে খাওয়া মানুষের মাঝে যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তার জন্য সরকারকে সাধুবাদ জানান এবং সুষ্ঠুভাবে তাদের মধ্য পৌঁছায় সেদিকে খেয়াল রাখার জন্য সকলকে সচেষ্ট হওয়ার জন্য আহ্বান জানান। বক্তারা আরও বলেন সরকার টিসিবির পক্ষ থেকে যে পণ্য সামগ্রী বিতরণ করছে তাতে মানুষের সমাগম বেড়ে এক জন অন্যজনের পাশাপাশি থাকছেন ও মাল নেওয়ার জন্য ব্যস্ত হচ্ছেন। উপচে পড়া ভিড়, এতে করোনা ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং বাজারে যারা মাল ক্রয় করতে যাচ্ছেন তারাও একইভাবে একজন আরেকজনের উপর দিয়ে মাল ক্রয় করছেন,
মানুষকে সচেতন হওয়ার জন্যই বাজারে সুষ্ঠু পরিবেশ ফিরে আসে এবং একজন অন্যজনের উপর দিয়ে মালামাল ক্রয় না করে তাদের জন্যে দুটো কমিটি গঠন করেন। তাদের কাজ হবে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে হবে, এবং একই জায়গায় একজনের বেশি দাঁড়াতে পারবেন না। কমপক্ষে ১মিটার দূরত্ব বজায় রাখতে হবে। সভায় সর্বসম্মতিক্রমে এক হয়ে আগামী রমজান মাস আসার আগেই কমপক্ষে ২০০শত পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ২কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি সবিন, তেল একটি সাবান, ইফতারি সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার জন্য একমত পোষণ করেন।
