কলারোয়ার সোনাবাড়ীয়ায় টিসিবি’র পন্য বিক্রয়,
মোঃআলামিন হোসেন সাতক্ষীরা প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারনে মানুষ রয়েছে আতংকে। অন্যদিকে বাজার পরিচালনায় প্রশাসন থেকে সময় নির্ধারন করে দেয়া হয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি কম থাকায় দ্রব্যমূল্য বেড়েছে।
ফলে সাধারণ মানুষ পড়েছে বেকায়দায়। একারণে সাধারণ মানুষের একটু কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার ভরসা এখন টিসিবি পন্য। প্রতিদিনের মতো সোমবার কলারোয়ার ৬ নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামের উপস্থিতিতে বিতরণ করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল এবং খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আব্দুস সালাম। টিসিবির পন্য সামগ্রী সেখানে তেল, চিনি ও ডাল বাজারের চেয়ে ২০ থেকে ৫০ টাকা কম দামে কিনতে পারছে সাধারণ মানুষ। এ কারনে টিসিবির ট্রাকে মাল কিনতে মানুষের উপচে পড়া ভিড়।
টিসিবির সয়াবিন তেল ৮০ টাকা লিটার, চিনি কেজি ৫০ টাকা, প্রতি কেজি ছোলা ৬০ টাকা, মসুরির ডাল ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সোমবার সকাল ৯ টা থেকে সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্তরে সাহিদা বীজভান্ডার ট্রাকে করে টিসিবির এসব মালমাল বিক্রি করছে টিসিবির সাহিদা বীজভান্ডারে সত্বাধিকারী আজহারুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানন-কম দামে সঠিক ওজনে তেল, ডাল চিনি ও ছোলা বিক্রি করছি। তবে সামাজিক দুরত্ব বজায় রেখে এগুলো বিক্রি করা হচ্ছে।
