মীরের ডাংগা শিল্প এলাকায় ত্রাণ বিতরণ করেন মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, নোবেল করোনাভাইরাস ভাইরাস সংক্রমণ রোধে সংকটকালীন সময়ে দলমত নির্বিশেষে সকল সচ্ছল ব্যক্তিদের কর্মহীন হয়ে হয়ে পড়া অসহায় দরিদ্র ও নিম্ন আয়র মানুষের পাশে এসে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সরকারি ত্রাণ সাহায্যের পাশাপাশি সামর্থ্যবান প্রতিটি মানুষকে এ সময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে তিনি বলেন সরকারি ত্রাণ সামগ্রী অনুদান যদি কোন ব্যক্তি আত্মসাৎ স্বজনপ্রীতি করে তাহলে সে যেই হোক তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আজ সকালে নগরীর মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের সোনালী, অ্যাজাক্স, কেডিএ আবাসিক, সেনপাড়া এবং রেলিগেট এলাকার ত্রাণ সামগ্রী বিতরণ এ কথা বলেন এই এলাকার প্রায় সাড়ে ৩০০ পরিবারের মাঝে প্রাণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবু রানা, সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, খান জাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, দৌলতপুর থানা আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম বনধ, মজনু, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার মনিরুল ইসলাম, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুল, দৌলতপুর থানা মহিলা সভানেত্রী মাহফুজা শাহাবুদ্দিন, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলাম, সেলিম রেজা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, শাহজাহান হাওলাদার, মোস্তাফিজুর রহমান মানিক, বক্তিয়ার মুন্সি রানা, সুমন সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
