সাইফুল ইসলামঃ- মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশে চলছে সর্বোচ্চ প্রচেষ্টা। সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো, দুঃস্থদের জন্য ব্যাপক ভূমিকা পালন করলেও,
নড়াইল জেলার প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া সুবিধাবঞ্চিত মানুষ, দুঃস্থ ও নিম্নবিত্ত পরিবার কোন প্রকার সহযোগিতা পাচ্ছেন না।
লোহাগড়া উপজেলার চর পাচাইলের
মুরাদ মৃধা বলেন,' সরকারি-বেসরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে কোন প্রকার সহযোগিতা পাচ্ছি না। মানবেতর জীবন-যাপন করছি। তিনি আরো বলেন,' স্থানীয় জনপ্রতিনিধিরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে না। নির্বাচনের আগে বলতো, আমি নির্বাচিত হলে, সকলের খেয়াল রাখবো। খেটে খাওয়া মানুষ ও দুঃস্থদের পাশে থাকবো সবসময়।