ঝিকরগাছার ছাত্রলীগ সভাপতি এহসানুল হাবীব শিপলু'র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ।

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০২:২৬ পূর্বাহ্ন   |   খুলনা


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।

করোনা ভাইরাস মোকাবেলায় ঝিকরগাছা  উপজেলা ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে যশোর-২ (ঝিকরগাছা - চৌগাছা) আসনের মাননীয় এমপি মেজর জেনারেল ডাঃ মোঃ নাসির উদ্দিন, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা'র পক্ষ থেকে ও ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু'র সহযোগীতায় ২০০ জন অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করা হয় ।


এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমামুল হাবীব জগলু ও ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু

খুলনা এর আরও খবর: