ভারত থেকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৭৪ জন যাত্রী প্রবেশ।

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০২:৩০ পূর্বাহ্ন   |   খুলনা


মনা বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ


ভারতে চিকিৎসা, ভ্রমন সহ বিভিন্ন কাজে যেয়ে আটকে পড়া আরো ৭৪ জন বাংলাদেশী পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন।

বুধবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ যাত্রীরা বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করে।

ভারত ফেরত যাত্রী সুনীল দাস বলেন তিনি প্রায় দুই মাস চেন্নাই শহরে চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন। সেদেশের চেন্নাই শহরে তার মত আরো অনেক বাংলাদেশী চিকিৎসা নিচ্ছে বলে তিনি জানান।


বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন আজ ৭৪ জন যাত্রী দেশে ফিরেছে। তবে এর মধ্যে একজন মুত্যু যাত্রী এসেছে। গত ৬ তারিখ থেকে আজ পর্যন্ত দুই জন মৃত্যু পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন।


শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, গত ৬ তারিখ থেকে এ পর্যন্ত ৪৭৫ জন পাসপোর্টযাত্রী ভারত থেকে দেশে এসেছে। এদের সকলকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এসব যাত্রীদের বেনাপোল পৌর বিয়ে বাড়ি ও যশোর – বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার গাজির দরগাহ নামে একটি মাদরাসায় রাখা হয়েছে।


উল্লেখ্য এসকল যাত্রীর মধ্যে দুইজন এপর্যন্ত মৃত্যু যাত্রী এসেছে।

খুলনা এর আরও খবর: