ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত -১।

 প্রকাশ: ০৮ জুন ২০২০, ১১:৫৮ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার লক্ষীপুর নামক স্থানে আলমসাধু মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।


 

নিহত মোঃ মিথুন (২৮) একই উপজেলার দুরিবিন্নী গ্রামের মসলেম উদ্দীনের ছেলে। হরিণাকুন্ডু থানা ইনচার্জ মো: আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে লক্ষীপুর গ্রামের রাস্তা দিয়ে নিহত মিথুন বাড়ী ফিরছিল।


পথেরমধ্যে, ৩ চাকার যানবাহন একটি আলমসাধুর সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জাতীয় এর আরও খবর: