নাটোরের লালপুরে ৫৮০ পিস ইয়াবা ও ৭ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক।

 প্রকাশ: ০৯ জুন ২০২০, ০১:৩৪ পূর্বাহ্ন   |   জাতীয়


নাটোরের লালপুর থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।


 সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার আরজি বাকনার চর এলাকা থেকে তাকে ৫৮০ পিস ইয়াবা ও ৭ বোতল ফেন্সিডিল সহ  আটক করা হয়। 


এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি  মোটরসাইকেল  ও জব্দ করা হয় । আটক বাবু উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়ন এর মহড়কয়া গ্রামের আবু বক্কর সরকারের ছেলে।


 র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাবের একটি অপারেশন দল উপজেলার আরজি বাকনার চর এলাকায় অভিযান পরিচালনা করে।


এই সময় ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়কালে ৫৮০ পিস ইয়াবা এবং ৭ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু উপস্থিত জন সন্মুক্ষে এই ইয়াবা ও ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। 


পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়।

জাতীয় এর আরও খবর: