বেনাপোল সীমান্তে বিজিবির গুলিতে মাদক ব্যবসায়ী

 প্রকাশ: ০৯ জুন ২০২০, ০৩:০১ পূর্বাহ্ন   |   জাতীয়


মনা বেনাপোল (যশোর) প্রতিনিধি:

বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল পাচার করে আনার সময় বিজিবির গুলিতে রহমত আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ী আহত।

অাহত রহমত  বিজিবির হেফাজতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অাজ সোমবার  ভোরে দৌলতপুর বালুর মাঠে ঘটনাটি ঘটে। অাহত রহমত বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।ঘটনাস্থলে ৯৭ বোতল ফেনসিডিল ও ১ টি হাসুয়া উদ্ধার করেছে বিজিবি।


দৌলতপুর বিজিবি ক্যাম্পের একটি সুত্র জানায়, সোমবার ভোরে একদল চোরাকারবারী ভারত থেকে ফেনসিডিলের বড় একটি চালান নিয়ে দৌলতপুর সীমান্তের বালুর মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে  অভিযান চালালে চোরাচালানীরা বিজিবি উপর হামলা চালায়।  এসময় বিজিবি আত্মরক্ষাতে তাদের উপর ৩ রাউন্ড গুলি চালালে  মাদক ব্যবসায়ী রহমতের ডান পায়ে গুলি লাগে। বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয় এর আরও খবর: