ঝিনাইদহ র্যাব -৬ এর অভিযানে অস্ত্র ও গুলি সহ অস্ত্র ব্যাবসায়ি আটক।

 প্রকাশ: ০৯ জুন ২০২০, ১১:১১ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

দামুড়হুদার বুইচিতলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প। 


৯জুন ইং মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র কেনা-বেঁচার সময় হাতেনাতে দুজনকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প।


আটকৃত দুজন চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কুড়ুলগাছির ফুলবাড়ি গ্রামের সদর উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৭) ওআবদার আলীর ছেলে তরিকুল মন্ডল (৩৫)।


র‌্যাব-৬’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার  জনাব মোঃ মাসুদ আলম জানিয়েছে, ঝিনাইদহ সিপিসি-২ জানতে পারে ভারত থেকে পাচার করে আনা একটি আগ্নেয়াস্ত্রসহ কয়েক রাউন্ডগুলি কেনা- বেঁচা চলচে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব’র অভিযানিকদল ভোর পৌনে ৫টার দিকে বাইচিতলায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। 


এদের নিকট থেকে উদ্ধার করা হয় ১ টি ভারতীয় তৈরি ওয়ান শুটারগান, ০২ রাউন্ড গুলি, ০১ টি মোবাইল সেট এবং ০২ টি সীম কার্ড। আটককৃতদের ঝিনাইদহ ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

জাতীয় এর আরও খবর: