বেনাপোলে খাদ্য সহয়তা নিয়ে ছুটে এলেন ডাকসুর জিএস গোলাম রব্বানী।

 প্রকাশ: ০৯ জুন ২০২০, ১১:১৯ অপরাহ্ন   |   জাতীয়


মনা বেনাপোল(যশোর) প্রতিনিধি:

দেশের ক্রান্তিকালে ছাত্র সমাজের ভুমিকা সবসময় অপরিসিম ।দেশের যেকোন বিপদকালে সবার আগে ছুটে এসেছে এদেশের ছাত্র সমাজ।১৯৪৭ সালে বৃটিশ বিরোধী আন্দোলন,৫২ ভাষা আন্দোলন,৬৯এর গণআন্দোলন ,৭১এর মহান স্বাধীনতা আন্দোলন র্সবক্ষেত্রে ছাত্র সমাজের ভুমিকা ছিল অগ্রগামী।


যশোরের শার্শা উপজেলায় করোনা ভাইরাস ও ঘুর্নিঝড় আমপানে ক্ষতিগ্রস্থ সাধারন মানুষ ও দিন মুজুরের পাশে দাঁড়াতে ঢাকা থেকে ছুটে এলেন ডাকসুর জিএস ও বাংলাদেশ ছাত্রলীগে সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানী ।


গতকাল সোমবার রাতে তিনি বেনাপোল পৌর এলাকায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ২০ অসহায় দুস্থ পরিবারের মাঝে দেড়বান টিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে নিজ কাধে নিয়ে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিতারণ করেন।


এসময় তিনি নিজস্ব অর্থায়নে পৌর সভার অলি গলি ঘুরে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করেন।

গোলাম রব্বানী জানান,খোঁজ নিয়ে জানতে পারলাম এই এলাকার বিত্তশালী মানুষেরা পর্যাপ্ত খাদ্য সহয়তা নিয়ে সাধারন মানুষের পাশে দাঁড়ায়নি। তাই বিবেকের তাড়োনায় নিজস্ব অর্থায়নে কিছু খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি।


এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সাধারন মানুষের কাছে দোয়া চেয়েছেন। বেনাপোল পৌর সভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ মানুষের ঘর নির্মানের তালিকা করা হয়েছে জেনে পৌর মেয়র কে ধন্যবাদ জানান। ত্রান বিতারনের সময় বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান তনি সহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর: