মৌলভীবাজারে নতুন করে ২৬ জনের করোনা পজেটিভ।

 প্রকাশ: ১১ জুন ২০২০, ০৬:৫০ অপরাহ্ন   |   জাতীয়


জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারে ডাক্তার নার্সসহ  আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭৮ জন।


বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২ টায় এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা.তৌহীদ আহমদ।



 

তিনি আরো জানান, ঢাকা থেকে গত রাতে এই তথ্য জানানো হয়েছে। আরও বেশ কিছু নমুনার রিপোর্টের অপেক্ষা করছি আমরা।



নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ৫ জন, রাজনগরে ২ জন, কুলাউড়ায় ১২ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ২ জন।


আক্রান্তদের মধ্যে নারী পুরুষ উভয়েই রয়েছেন বলে জানা যায়।

জাতীয় এর আরও খবর: