বিশ্বনাথ উপজেলায় নতুন ১জন সহ করোনা আক্রান্ত ৪৭ জন।

 প্রকাশ: ১১ জুন ২০২০, ০৬:৫২ অপরাহ্ন   |   জাতীয়


এম আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিধিঃ


করোনা ভাইরাস (কোভিড-১৯)'র আক্রমণে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন  নাম। এবার  সিলেটের বিশ্বনাথ উপজেলায় শ্রী টিপু দাস (২৬) নামের আরো এক যুবকের করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। টিপু পেশায় একজন সিএনজি চালক। এ নিয়ে বিশ্বনাথ  উপজেলায় মোট করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে। 


কিন্তু পরিতাপের বিষয় হলো  আক্রান্তদের মধ্যে ৩৬ জনই বিশ্বনাথ থানা পুলিশের সদস্য। 



তাছাড়া আশা জাগানিয়া খবর হলো যে, ইতিমধ্যেই করোনা ভাইরাস আক্রান্তদের ১৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। 


এদিকে আজ ১১ (জুন) নতুুন করোনা আক্রান্ত হওয়া টিপু এ প্রতিবেদকের মোবাইল ফোনে জানান যে, পরিক্ষায় তার রিপোর্ট এসেছে করোনা পজিটিভ। কিছুক্ষণের মধ্যেই কর্তৃপক্ষের মাধ্যমে তাকে চিকিৎসার জন্যে সিলেট শহরে নিয়ে যাওয়া হবে। আক্রান্ত টিপু বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামের বাসিন্দা। উপসর্গ নিয়ে গত ২ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন টিপু। আর করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার অষ্টম দিনে  বুধবার সকালে আসা রিপোর্টে জানা যায় টিপু করোনা পজেটিভ। 



বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুর রহমান মুসা বলেন, করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ায়, রিপোর্ট পেতে এখন একটু বিলম্ব হচ্ছে। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে। স্বাস্থ্যবিধি মেনে চললে ও সামাজিক দূরত্ব বজায় রাখলে দ্রুত করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে বলে আমরা  মনে করি।

জাতীয় এর আরও খবর: