শার্শায় করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু।
মনা বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ
যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গত মধ্য রাত ১২.২০ মিনিটে তিনি নিজ গ্রামের বাড়িতেই মারা যান তিনি। ইয়াকুব আলী কয়েকদিন আগে হৃদরোগের চিকিৎসা নিতে ঢাকায় যান। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষা শেষে করোনা পজেটিভ ধরা পড়ে। বিষয়টি পরিবারের কাউকে না জানিয়েই গতকাল (১০ জুন) তিনি ঢাকা থেকে গ্রামে ফিরে আসেন এবং রাতেই তিনি নিজ বাড়িতে মারা যান।
সম্পর্কিত খবর
যশোরে পল্লী বিদ্যুতের কর্মকর্তা করোনায় আক্রান্ত
করোনায় এনআরবি ব্যাংক কর্মকর্তার মৃত্যু
করোনায় জাপা নেতা বাহাউদ্দিন বাবুলের মৃত্যু
শার্শা থানা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী মোবাইলে ইয়াকুব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে,আজ বৃহস্পতিবার (১১ জুন) শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা-জনাব পুলক কুমার মণ্ডল এবং শার্শা উপজিলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব খোরশেদ আলম চৌধুরী মৃত ব্যক্তির বাড়ি লকডাউনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গোগা ইউনিয়নের হরিসচন্দ্রপুরে যেতে পারেন।
