বিজিবি’র অভিযানে শার্শা উপজিলার সীমান্ত এলাকা থেকে ২০ কেজি রুপা উদ্ধার
মনা বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ
যশোর জিলার শার্শা উপজিলার গোগা সীমান্ত এলাকা থেকে ২০ কেজি ভারতীয় রুপা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
২১, ব্যাটালিয়ন বিজিবি’র গোগা ক্যাম্প কমান্ডার নায়েব সুবাদার মোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) সকালের দিকে স্থানীয় গোগা বলফিল্ড মাঠে অভিযান চালিয়ে সম্পূর্ণ পরিত্যাক্ত অবস্থায় উল্লিখিত পরিমান ভারতীয় রুপা উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে,আমাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালাতে সক্ষম হয়। তবে,অত্র এলাকা জুড়ে বিজিবি’র কঠোর নজরদারি রয়েছে। পাচারকারির যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।
উদ্ধারকৃত রুপা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
