উল্লাপাড়ায় আগুনে পুড়ে ৫ টি পরিবার সর্বশান্ত
জি,এম স্বপ্না,সিরাজগন্জ :
বুধবার গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার এক পল্লীতে আগুন লেগে ৫ টি বাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়। উল্লাপাড়ার উধুনিয়া ইউপির বাবলীদহ গ্রামে এ ঘটনা ঘটে। উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল এ ঘটনা নিশ্চিত করে জানান, উক্ত গ্রামের শাহীন আলমের বাড়ি হতে সম্ভবত বিদ্যুতের সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পার্শ্ববর্তী আফজাল হোসেন, স্বপন হোসেন, মিন্টু মিয়া ও আব্দুস ছাত্তারের বাড়িতে ছড়িয়ে পড়ে। ৫ টি বাড়ির মোট ৮/১০টি ঘর,বাড়িতে থাকা ধান, চাল, নগদ টাকা, গহনাদি, জমির দলিল পত্র, প্রয়োজনীয় আসবাব পত্র সহ সংসারের সবই পুড়ে সর্বশান্ত হয়ে যায়। এতে প্রায় ২২/২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারনা। স্থানীয়দের কয়েক ঘন্টা চেষ্টার ফলে পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
