রাজশাহীতে র্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
লিয়াকত হোসেন রাজশাহীঃ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫,রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ১১ জুন ২০২০ তারিখ দুপুর ১২:৪৫ ঘটিকায় রাজশাহী মহানগর দামকুড়া থানাধীন আলীগঞ্জ এলাকায় অপারেশন পরিচালনা করে।
অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ ফারুক (৩২), পিতা-মৃত আলাউদ্দিন সাং-বেড়পাড়া, থানা-দামকুড়া, রাজশাহী মহানগরকে, ৩২০ গ্রাম হেরোইন, ০১ টি মোবাইল ফোন, ০২ টি সীমকার্ডে এবং ০১ টি অটোরিক্সাসহ আটক করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
