যশোরের মণিরামপুর উপজেলায় নতুন করে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত।

 প্রকাশ: ১১ জুন ২০২০, ১১:৫৮ অপরাহ্ন   |   জাতীয়


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ


যশোরের মণিরামপুরে নতুন করে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরা হলেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর এক কর্মকর্তাসহ এক এনজিও কর্মি। এ নিয়ে উপজেলায় সর্বমোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ জন। বৃহষ্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুভ্রারানী দেবনাথ।


ডাঃ শুভ্রা রানী দেবনাথ জানান, গত ৯ জুন আক্রান্ত ঐ দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে তাদের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত কর্মকর্তা যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর এজিএম হিসেবে রাজগঞ্জ কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। আর অপর ব্যক্তি কারিতাস নামে একটি এনজিওতে কর্মরত রয়েছেন।


যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-২এর জেনারেল ম্যানেজার অরুন কুমার কুন্ডু  বলেন, আম্ফান ঝড়ে বিদ্যুতের রাজগঞ্জ এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হওয়াই, এজিএম ঐ কর্মকর্তা সার্বক্ষণিক এলাকাতে কাজ করেছেন। তারপর ৭ জুন তিনি জ্বর অনুভব করলে ৯ জুন নমুনা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রারানী দেবনাথ  জানায় আক্রান্ত দুইজনই শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তাদেরকে  নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে নতুন আক্রান্ত ২ জনের হোম আইসোলেশন নিশ্চিত করাসহ তাদের সার্বিক খোজখবর নিয়ে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফীসহ সংশ্লিষ্ট্যরা। 


উল্লেখ্য, গত ২ এপ্রিল থেকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে সন্দেভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহ শুরু হয়। এ পর্যন্ত ১৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নতুন এ ২ জনসহ  মোট ১৩ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এই ১৩ জনের মধ্যে পূর্বের আক্রান্ত ১১ জনই পুরোপুরি সুস্থ  রয়েছে।

জাতীয় এর আরও খবর: