নাটোরের বড়াইগ্রামে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ সম্পন্ন
নাটোরে বড়াইগ্রামের লক্ষীকোল গ্রামের মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র কর্মকার (৬৮) পরলোকগমন করেছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে শারীরিক অসুস্থতা জনিত কারণে নিজ বাড়িতে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সকাল সাড়ে ১০টার দিকে লক্ষীকোল মন্দির প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান শেষে তার লাশ দাহ করা হয়। গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, বড়াইগ্রাম পৌরসভার সচিব জালাল উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিতি ছিলেন।
