যশোরের ঝিকরগাছার উপজেলার ত্রাণ তহবিল থেকে হিজড়াদের মাঝে খাদ্য সহায়তা প্রদান ।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন মহোদয়ের দিকনির্দেশনায়, ঝিকরগাছা উপজেলার ত্রাণ তহবিল থেকে ঝিকরগাছা উপজেলার, বহিলা পাড়ার হিজড়াদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারমান জননেতা জনাব মোঃ মনিরুল ইসলাম।
খাদ্য সহায়তা বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমী মজুমদার, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, জেলা যুবলীগের সহ-সভাপতি আজাহার আলী, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ, যুবলীগ নেতা জাফরুল হক, ছাত্রলীগ নেতা বাইজিদ রাহুল, সজীব প্রমূখ।
