অসম্পূর্ণ সড়ক সম্পূর্ণ করল ডুমুরিয়া তরুণ সমাজ।
প্রতিবেদক-হৃদয় হোসেন রত্নঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন এর ঐতিহ্যবাহী ডুমুরিয়ার প্রবেশপথে রয়েছে একটি খাল। সে খালের উপর নির্মিত হয়েছে একটি সেতু।
তবে সেতু তৈরির পরে সড়ক হতে সেতুর পর্যন্ত সংযোগ সড়ক ঠিক করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরেই ডুমুরিয়া গ্রামের মানুষদের এ সেতুতে আরহনে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে স্থানীয় নেতাকর্মী বা জন প্রতিনিধিরা এর কোন ব্যবস্থা করছে না।
আজ ডুমুরিয়া গ্রামের প্রকৌশলী রাকিব হোসেন মোল্লার নেতৃত্বে এবং হৃদয় হোসেন রত্নের তত্বাবধায়নে
আল আমিন মোল্লা, রোমান মোল্লা,নাদিম মোল্লা ,তরিকুল মোল্লা ,হামীম মোল্লা ,ইসরাফিল মোল্লা, সম্রাট মুন্সি, শিহাব ফকির ও রাকিব ফকিরের উপস্থিতিতে মাটি ও বালু দিয়ে কিছুটা যানবাহন চলাচলের ব্যবস্থা করেছেন।
সমাজের এই ক্রান্তিলগ্নে এই তরুণরা যতটুকু করেছেন এতেই স্থানীয় অটো ,ভ্যান চালকরা দারুণ খুশি হয়েছে।
এবং তারা বলেছেন সেতুটা নির্মাণ হয়েছেন আরো তিন মাস পূর্বে।ঢালাইয়ের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান চলে গেছে কিন্তু এর সংযোগ সড়ক ঠিক করে দেয় নি।
যার ফলে এই ভোগান্তিতে পড়ে ছিলেন তারা। আজ এই বালক গুলো যা করে গেল এদের জন্য অনেক দোয়া।
পরিশেষে সরকারি বাজেট গুলো টেন্ডার নিয়ে যেসব ঠিকাদাররা এসব প্রজেক্ট এর কাজ করেন তারা অর্ধেক কাজ করে এভাবে জনগণকে বছরের-পর-বছর ভোগান্তিতে রেখে দেন।
তাদের এই মনোভাব পরিবর্তন করলেই উন্নয়নের সুফল পাবে জনগণ।
