লক্ষ্মীপুরে জমিসংক্রান্ত জের ধরে নারীসহ দুজনকে পিটিয়ে আহত।

 প্রকাশ: ১২ জুন ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন   |   জাতীয়


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:শরিফ হোসেনঃ


লক্ষ্মীপুরে জমি জমা বিষয়ক দ্বন্দ্বের জের ধরে নারীসহ দুজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। একজনের ডান হাত ভেঙে গেছে ও বাম পায়ের উপর্যুপরি আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।


জানা গেছে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের চন্দন গাজী বেপারী বাড়ির সানাউল্লাহর বসত ঘরের পাশেই জোর করে একই বাড়ির সেকান্তর বেপারীর ছেলে মিলন ও সুজন গাছ রোপন করতে আসে। এসময় সুজন সানাউল্লাহকে উদ্দেশ্যে করে অশ্লীল গালমন্দ করতে থাকে। সানাউল্লাহর স্ত্রী প্রতিবাদ করতে এলে তর্কাতর্কির এক পর্যায়ে সুজনের হাতে থাকা কোদাল দিয়ে উপর্যুপরি বাড়ি দিলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে পড়ে যান ওই গৃহবধূ। খবর পেয়ে সানাউল্লাহ মসজিদ থেকে ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে তাকেও মিলন ও সুজন মিলে কোদাল দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। তার আত্মচিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে সদর হসপিটালে নিয়ে যায়।


সানাউল্লাহর ডান হাত ভেঙে যাওয়াসহ বাম পায়ে তিনটা সেলাই করতে হয়েছিল বলে জানা গেছে।


স্থানীয় প্রত্যক্ষদর্শী শহীদ সুমনসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান -মিলন ও সুজন সন্ত্রাস। তারা এর আগের দিনও এসে ঝড়গায় লিপ্ত হলে আমরা তা থামিয়ে দেই। সেদিন মারামারি করতে না পেরে পরের দিন এসে মিলন ও সুজন এ হামলা চালায়। তাদের অপর আরেক ভাই বেলাল এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে এলাকাবাসী গণপিটুনি দেয়। এর কয়েকদিন পরে বাহিরে কোথায় চুরি করে সেখানেও গণপিটুনি খায় এবং কয়েকদিন পরে বাড়িতে ঘুমানো অবস্থায় মারা যায়।


এসব বিষয়ে মিলন ও সুজনের বক্তব্য জানার জন্য তাদের বাড়িতে গেলে তারা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জাতীয় এর আরও খবর: