বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনজীবী গ্রেফতার।
স্টাফ রিপোর্টারঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় বাগেরহাট জেলা আওয়ামী আইনজীবী সমিতির সদস্য গোলাম কিবরিয়া তারিক কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোরেলগঞ্জ সোলোমবাড়ীয়া ফেরীঘাট থেকে অ্যাড. গোলাম কিবরিয়া তারিককে (৪৬) পুলিশ গ্রেফতার করে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন,বারইখালী গ্রামের মো. জাহাঙ্গীর আলম ফরাজির দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় গোলাম কিবরিয়া তারিকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
