খুলনায় দোকানপাট বন্ধ রাখায় ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের মাথায় হাত।

 প্রকাশ: ১২ জুন ২০২০, ০৯:২৪ অপরাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান  জিয়াউল ইসলামঃ

খুলনায় স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সকল দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্তে সাধারন দোকানীরা পড়েছেন চরম বিপাকে। সরেজমিনে জানাযায় দীর্ঘদিন লকডাউন থাকার পর সরকারের সিদ্ধান্ত অনুয়ায়ী সাধারন ছুটি বাতিল হবার পর সব কিছু খুলে দেয়ার ফলে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ী সচলতা ফেরানোর তাগিদ দিয়ে স্বস্তি প্রকাশ করেছিল। কিন্তু গত ১১ তারিখ খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকল দোকান পাট বন্ধ রাখার বিষয়ে একটি গনবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পর থেকে প্রশাসন নিত্যপ্রয়োজনীয় দোকান পাট ও কাচা বাজার ব্যাতিত সকল দোকান বন্ধে ব্যাপক তৎপর হয়। যার ফলে ব্যবসায়ীরা নতুন ভাবে দুশ্চিন্তার মাঝে পড়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন অফিস আদালত খোলা রেখে বাস ট্রেন বিমান চলাচল সব কিছু ঠিক রেখে শুধু দোকান বন্ধের সিদ্ধান্ত করোনা মোকাবিলা করা কোন আশানুরূপ সিদ্ধান্ত হতে পারে না। এতে শুধু ব্যবসায়ীদের চরম লোকশানে ফেলা মাত্র। তা ছাড়াও অফিস খোলা থাকার কারনে বিভিন্ন এন জি ও মাইক্রোফাইনান্স ঋণ কার্যক্রমের প্রতিষ্ঠানগুলো তাদের ঋণ আদায় শুরু করেছে আর এদিকে দোকান বন্ধ রাখতে হচ্ছে। দোকান খোলা না রাখতে পারলে ব্যবসা চালু না থাকলে আমারা ঋণের কিস্তি দিব কি করে। খুলনায় উল্লেখযোগ্য কোন শিল্পকলকারখানা না থাকায় খুলনার ব্যবসা বানিজ্য মুলত দোকানপাটকে ঘিরেই এমন অবস্থা চলতে থাকলে আমরা করোনায় না মরে এমনিতেই দেনা হয়ে না খেয়ে মারা যাব। এমন পরিস্থিতিতে ঋণগ্রস্থ ব্যবসায়ীদের নাভিশ্বাস চরমে। অপর দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশ মোতাবেক সকাল ৭ থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান পাট ও কাচা বাজার খোলা রাখার কথা থাকলে তা মানা হচ্ছে না প্রশাসান দুপুর ২টায় সকল দোকান পাট ও কাচা বাজার বন্ধ করে দিচ্ছে। এর ফলে স্থানীয় বাজার গুলোতে দেখা যাচ্ছে বেলা ২ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রাখার ফলে বাজারের দোকান গুলোতে সকল ক্রেতা নির্দিষ্ট সময়ের মধ্যে বাজার করার লক্ষ্যে একত্রে ভির জমাচ্ছে। অপরদিকে যারা চাকুরীজীবি তারা অফিস শেষ করে ফেরার পথে বাজার করতে পারছে না। সব মিলিয়ে বেলা ২ টা পর্যন্ত বাজার খোলা রাখায় মুলত দোকান গুলোতে বেশী  ভিড় দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে সকল দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত বহাল রাখার দাবী জানিয়ে প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছন ক্ষুদ্র ব্যবসায়ীরা ও দোকানদাররা।

জাতীয় এর আরও খবর: