নাটোরের বড়াইগ্রামে স্কুল থেকে ফ্যান চুরি দুই চোর আটক।

 প্রকাশ: ১৩ জুন ২০২০, ১২:০৪ পূর্বাহ্ন   |   জাতীয়


নাটোরের বড়াইগ্রামে এস আর একাডেমীর  ফ্যান চুরির সময় তারেক  (২০) ও  রানা  (৩০) নামের দুইজন চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে তাদের আটক করে  পুলিশে খবর দেয় স্থানীয়রা। এ সময় তাদের নিকট থেকে ৩টি সিলিং ফ্যান উদ্ধার করা হয়।

খবর পেয়ে বড়াই গ্রাম  থানার এসআই রবিউল  করিম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরদের আটক করেন।  তাদের নিকট থেকে চুরি করা ৩ টি ফ্যান জব্দ করে, থানায় নিয়ে যায়। আটককৃত তারেক মাঝগাঁও  ইউনিয়নের তিরাইল গ্রামের  মৃত ইসমাইল হোসেনের ছেলে, ও রানা বড়াইগ্রাম পৌরসভার  চকবড়াইগ্রামের  ইন্তাজ আলীর ছেলে। স্কুলের নাইট গার্ড সুরুজ আলী জানান,  স্কুলে ঢুকে ফ্যান চুরি করে নিয়ে যাবার সময় তাদের হাতেনাতে আটক করে স্থানীয়রা। এ সময় তাদের ৩টি সিলিং ফ্যানসহ আটক করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান,  ফ্যানসহ তারেক  ও রানা  নামের দুইজন চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে বাদি হয়ে চুরির মামলা দায়ের করেছেন স্কুলের পরিচালক আলমগীর হোসন মিঠু।

জাতীয় এর আরও খবর: