সাতক্ষীরা র্যাবের অভিযানে প্রায় দুই কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক।
মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব)-৬ সদস্যরা। শুক্রবার (১২ জুন) সকালে সদর উপজেলার কাথন্ডা গ্রামের সীমান্ত টেকনিক্যাল কলেজ মোড়ে গাঁজাসহ হাতে নাতে তাকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ীর নাম আনারুল ইসলাম (৫০)। তিনি সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম বৈকারী এলাকার আবুল কাশেমের ছেলে।
র্যাব-৬, জানায়, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন কাথন্ডা গ্রামে এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এরূপ তথ্যের ভিত্তিতে অদ্য ১২ জুন ২০২০ খ্রিঃ ০৬৪৫ ঘটিকার সময় কাঠন্ডা গ্রামস্থ সীমান্ত টেকনিক্যাল কলেজের সামনে এক অভিযান পরিচালনা করে মোঃ আনারুল ইসলাম (৫০), পিতা- আবুল কাশেম, মাতাঃ মনোয়ারা বেগম, সাং-বৈকারী, থানা ও জেলা- সাতক্ষীরাকে ০১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেক দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
