ঝিনাইদহে মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষে কুপিয়ে হত্যা চেষ্টা, ফরিদপুর রেফার্ড।
খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদরের কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধুপাবিলা গ্রামে ১২ই জুন ইং শুক্রবার দুপুরে মসজিদের টাকার হিসাব নিয়ে মসজিদের মধ্যেই সাবেক চেয়ারম্যান সামছুল আলম ও বর্তমান আশরাফ চেয়াম্যান গ্রুপের ধাক্কা ধাক্কি ও সংঘর্ষ শুরু হয়।
সে সময় সাবেক চেয়ারম্যান সামছুল আলমের ভাতিজা ধুপাবিলা গ্রামের মৃত আঃ জলিলের ছেলে ও সফল কাঠ ব্যাবসায়ি জাহাঙ্গির আলম মটর সাইকেল যোগে তার গ্রামের বাড়ি ধুপাবিলায় রওয়ানা হলে রাস্তার মধ্যে একা পেয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করে প্রতিপক্ষ বর্তমান আশরাফ চেয়ারম্যান গ্রুপের লোকজন।
এসময় জাহাঙ্গিরের মাথায়, বুকে ও উরুতে রামদা দিয়ে আঘাতের পর আঘাত করে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে প্রতিপক্ষরা।
মারা গেছে ভেবে প্রতিপক্ষরা ফেলে যাওয়ার পর স্থানীয়রা জাহাঙ্গিরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অত্যন্ত ব্যস্ত থাকার কারনে এবিষয়ে বক্তব্য দিতে সময় চেয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান।
