না ফেরার দেশে চলে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 প্রকাশ: ১৩ জুন ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন   |   জাতীয়


সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম আর নেই। আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মোহাম্মদ নাসিমের একান্ত সহকারী সচিব মীর মোশারফ  বিষয়টি নিশ্চিত করেছেন।





বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচালক আল ইমরান চৌধুরী জানান, বেলা ১১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা মোহাম্মদ নাসিমকে মৃত ঘোষণা করেন।


এর আগে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোহাম্মদ নাসিম।

জাতীয় এর আরও খবর: